‘বাংলাদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে আনা হবে’

আইএসের সাথে জড়িত ব্রিটিশ নাগরিক শামীমাকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার সিলেটের এক বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে, সাংবাদিকদের প্রশ্নে এসব বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, তার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাকে নিয়ে মাথাব্যথা ব্রিটিশ সরকারের, বাংলাদেশের নয়। তার পিতা-মাতাও ব্রিটিশ নাগরিক। সে কখনোই এদেশে আসেনি। শুধু শামীমা নয়, জঙ্গি সংশ্লিষ্ট কাউকেই এদেশে ঢুকতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী। চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, ভাষানচরের পরিবেশ অনেক সুন্দর, সেখানে রোহিঙ্গা না পাঠিয়ে বিকল্প কিছু ভাবা উচিত বলেও জানান, মন্ত্রী। এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



