অন্যান্যবাংলাদেশ

‘চীনের অনুমতি পেলে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে’

চীনের অনুমতি পেলে সে দেশে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আর করোনাভাইরাসের কারণে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিঙ।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিঙ এর সাথে বৈঠকে করেন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এসময় তারা এসব কথা বলেন।

বৈঠকে মন্ত্রীআব্দুল মোমেন বলেন, চীনের উনান প্রদেশের সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে, ফলে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে আশা সম্ভব হচ্ছে না। তবে চীন যখনই অনুমতি দেবে ঠিক তখনি তাদের ফিরিয়ে নিয়ে আসা হবে। সে বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে। সময়-সুযোগ মতো সবাইকে নিরাপদে দেশে ফেরানো হবে।

এসময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিঙ জানান, করোনাভাইরাসের ফলে চীন ও বাংলাদেশের মধ্যে পন্য আমদানি-রপ্তানিতে কোনো প্রভাবে পড়বে না।

তিনি আরও বলেন, উনান প্রদেশে বেশির ভাগ ইলেক্ট্রনিক পণ্যের কারখান রয়েছে ফলে এর প্রভাব বাংলাদেশের বাজারের পড়বে না। আর চীন থেকে অন্যান্য প্রদেশের পণ্য সর্বোচ্চ সতর্কতার সাথে এ দেশে পাঠানো হচ্ছে। তাই দুই দেশে বাণিজ্যের টানা পোড়োন থাকবে না।

এছাড়া, আগামী দুই দিনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করার ৫শ কিট চীন থেকে ঢাকায় পৌঁছাবে বলেও জানান, চীনা রাষ্ট্রদূত।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button