বিশ্ববাংলা

২৬ দেশে পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে নতুন করে ১৪২ জন মারা গেছেন। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৬ জনে। এনিয়ে মোট পাঁচ বাংলাদেশি আক্রান্ত হলেন।

চীনে নতুন করে আরো দুই হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, বলে দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে। এরইমধ্যে আরো অন্তত ২৬টি দেশে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে।

আক্রান্ত ৯ হাজার পাঁচশো রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন। এছাড়া, চীনের বাইরে মারা গেছেন ৪ জন রোগি। এদিকে, গতকাল সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশির আক্রান্তের খবর দেয় দেশটির স্বাস্থ্য বিভাগ।

এনিয়ে সেখানে মোট পাঁচ বাংলাদেশি আক্রান্ত। জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারিনটিনে থাকা ক্রুজ জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকেপড়া ৪শ মার্কিনিকে ফিরিয়ে নিতে উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।

সংশ্লিষ্ট খবর

Back to top button