
কর ফাঁকি দেয়া বিদেশি নাগরিকদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি কর কর্মকতাদের গ্রেফতারি ক্ষমতা থাকা দরকার বলেও মনে করে দুদক।
রোববার সকালে রাজধানীর মালিবাগে বিসিএস-কর একাডেমী আয়োজিত ‘আয়কর আইন ও বিধানাবলী সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কোর্স ও উপ-কর কমিশনারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন, দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
এসময় তিনি বলেন, সরকারকে ট্যাক্স না দেয়াও দুর্নীতির সামিল। কর ফাঁকি দেয়া ব্যক্তিদের ছেড়ে দেয়া যায় না। এছাড়া, জাতীয় পরিচয় থাকলে ট্যাক্স ফাইলও থাকতে হবে উল্লেখ করেন, কমিশনের চেয়ারম্যান।



