বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালেন স্বামী

বগুড়ায় নিজের নববধুকে হাত মুখ বেঁধে, বন্ধুর কাছে তুলে দিয়ে তাকে ধর্ষণ করানোর পর, মাথার চুল কেটে দিয়েছে বর্বর স্বামী রফিকুল। এতেও ক্ষান্ত হননি তিনি, স্ত্রীর শরীরে দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়। নির্যাতিতা গৃহবধু বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতিতা ওই গৃহবধূ জানান, স্কুলে পড়া অবস্থায় বগুড়ার গাবতলি উপজেলার মালিয়ানডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের প্রেমে পড়েন তিনি। সেসময় রফিকুল একটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন। পরিবারের অসম্মতিতে তারা বিয়ে করেন, প্রায় ৯ বছর আগে।
বিয়ের পর তারা শহরের চকলোকমান এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। রফিকুল একটি পরিবহন প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে বলে জানান, তার স্ত্রী। এ ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন, নির্যাতিতার স্বজনরা।
এদিকে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানালেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।



