‘প্রকাশ্যে ধুমপান করাকেই নারীর স্বাধীনতা বলে না’

‘ভালোবাসা দিবস পালন বা ধুমপান করাকেই নারী স্বাধীনতা বলে না’। জি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বুকার বিজয়ী লেখক ও বুদ্ধিজীবি অরুন্ধতী রায় একথা বলেন।
এবারই প্রথম সৌদি নারীরা ভালাবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) পালন করেছেন। এর আগে গাড়ি চালানোর অধিকার পেয়েছেন তারা। এএফপির খবর অনুযায়ী, সৌদি নারীরা এখন প্রকাশ্যে ধুমপানও করছেন।
সৌদি নারীদের সদ্য পাওয়া স্বাধীনতা প্রসঙ্গে অরুন্ধতী রায় আরও বলেন, সৌদি নারীদের নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে। কেননা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের মতো আচরণ করলেই নারীমুক্তি মেলে না।
অন্যদিকে, রাজধানী রিয়াদের একটি অভিজাত পরিবারের মেয়ে এএপপিকে জানিয়েছেন, ‘প্রকাশ্যে সিগারেট খাওয়া আমার সদ্য পাওয়া স্বাধীনতার অংশ বলে আমি অনুভব করছি। আমি আমার পছন্দের কাজটা করতে পারছি বলে আমি এখন সুখী।’
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের উচ্চাভিলাষী ‘ডি ফ্যাক্টো’ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশের মধ্যপন্থী ও ব্যবসাবান্ধব চিত্র তুলে ধরতে বেশকিছু অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের সূচনা করেন।



