বিশ্ববাংলা
লেবাননে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত

লেবাননে নির্মানাধীন ভবন থেকে পড়ে দুলাল মিয়া নামে এক বাংলাদেশি মারা গেছেন। দুলাল মিয়া দুই বছর আগে লেবাননে যান।
শুক্রবার দুপুরে লেবাননের জুনি জেলায় নির্মানাধীন একটি ভবনের সাত তলা থেকে লিফটের ফাঁকা অংশ দিয়ে নীচে পড়ে আহত হন দুলাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি। তাঁর মরদেহ জুনির নটরডেম ডিউ লিবান হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শুক্রবার সাইনটেক নামের একটি সাইনবোর্ড কোম্পানীতে কাজে যোগদানের প্রথম দিনেই, এ দূর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানায়, দূর্ঘটনায় পিঠের মেরুদন্ড ভেঙ্গে যাওয়া ও মাথায় প্রচন্ড আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
দুলাল মিয়ার বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামে। তার বাবার নাম ইউনুস মিয়া।



