দেশবাংলা

আজ মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ও ঢাকা মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ (সোমবার) রয়েছে একটি ম্যাচ। ময়মনসিংহের রকিফউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকেলে সোয়া তিনটায় সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে। আরমবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর রহমতগঞ্জকে একই ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ঘরের মাঠে এটি সাইফের দ্বিতীয় ম্যাচ।

অন্যদিকে মোহামেডানের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ। গত আসরে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে লিগ শেষ করে সাইফ। এবারো ভালো কিছু করার প্রত্যয় তাদের। আর টেবিলের টেবিলের ৯ নম্বরে থেকে গেলো লিগ শেষ করা মোহামেডান, এবার চায় সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে। টিমের পাশাপাশি পুরো ক্লাব ম্যানেজমেন্টেও আনা হয়েছে পরিবর্তন।

সংশ্লিষ্ট খবর

Back to top button