দেশবাংলা

ক্যাবল টিভি নেটওয়ার্ককে শিল্প হিসেবে ঘোষণার দাবি

বরিশালে ক্যাবল টিভি নেটওয়ার্ককে, শিল্প হিসেবে ঘোষণাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন, ক্যাবল অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রোববার দুপুরে অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বরিশাল লেডিস ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সমন্বয়কারী মঞ্জুরুল আলম খান। এতে প্রধান অতিথি ছিলেন, কোয়াব এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন, কোয়াব এর সাবেক মহাসচিব এ,বি,এম, সাইফুল হোসেন সোহেল, সাবেক অর্থ সম্পাদক সেলিম সরোয়ার, জেলা কোয়াব এর সমন্বয়কারী মাসুদ রানা পলাশ, ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেড এর চেয়ারম্যান, লায়ন ফিরোজুল ইসলামসহ অন্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button