বিশ্ববাংলা

লন্ডনে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম শুরু

গত বছর যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখেছিলেন। এরই ধারাবাহিকতায় লন্ডন মিশনে জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, লন্ডনে সফররত প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। এর ফলে বর্তমানে ব্রিটেনের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। সিইসি জানান, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা এখন ঘরে বসেই জাতীয় পরিচয়ত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম জানান, বাংলাদেশ হাই কমিশন লন্ডনে ২৩ মার্চ থেকে ‘মুজিববর্ষ বিশেষ কন্স্যুলার সেবা সপ্তাহ’ পালন করবে। তখন লন্ডনে প্রথম পর্যায়ে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। শুধু পরিচয়পত্র দেয়ার মাঝেই সীমাবদ্ধ না থেকে, বিদেশ থেকে ভোট দেয়ার সুযোগ দেয়ার দাবি জানায়, বাংলাদেশি কমিউনিটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button