দেশবাংলা
মারামারিতে রোহিঙ্গা নারীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গাক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে নুর নাহার নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ মনির বলেন, লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। সে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের বি-বক্লের বাসিন্দা নুর আলমের স্ত্রী।



