বিশ্ববাংলা
বৈরুতে দূতাবাস কর্মকর্তার পরিচয়ে প্রতারণা

লেবাননস্থ বৈরুত দূতাবাসের নামে ভূয়া ফেসবুক আইডি, হোয়াটসআপে রাষ্ট্রদূতের ছবি ব্যবহারসহ, দূতাবাসের কর্মকর্তা পরিচয়ে কিছু বাংলাদেশি প্রতারক সাধারণ প্রবাসীদেরকে কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ৩-৪ মাস ধরে অভিনব পন্থায় একটি চক্র এ ধরণের প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে জানায়, বৈরুত দূতাবাস।
কয়েকজন ভুক্তভোগী প্রবাসী তথ্য, প্রমাণসহ দূতাবাসে অভিযোগ জানালে বৈরুত দূতাবাস এই বিষয়ে জানতে পারে। লেবানন প্রবাসী আবুবক্কর ও মোশারফ নামে দুইজন বাংলাদেশি, তাদের সাথে হওয়া প্রতারণার কথা জানান।
রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার সাধারণ প্রবাসীদের এ ধরনের প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দ্রুত এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



