আওয়ামী লীগরাজনীতি
‘খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি’

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক বিষয়ে ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, দেশের উন্নয়ন অর্জন না দেখে বিএনপি এখনো বেগম জিয়াকে নিয়ে নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। তারা এই অপ রাজনীতি করে দেশকে বরাবরের মত পিছিয়ে দেয়ার পায়রারা করছে বলেও জানান তথ্যমন্ত্রী।



