বশেমুরবিপ্রবিতে আন্দোলনের ১৪ দিন

ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে ১৪তম দিনের মতো লাগাতার আন্দোলন করছেন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। তাদের শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। লাগাতার আন্দোলনে বিশ্ববিদালয়ের সকল ধরনের ক্লাস ও ল্যাব পরীক্ষা বন্ধ রয়েছে।
এদিকে, দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে তাদের দাবী তুলে ধরেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কারিমূল হক। ইউজিসি এ বিষয়ে করনীয় ও সমস্যা সমাধানের উপায় খুঁজে দেখতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
প্রসঙ্গত, গত ৬ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে(ইউজিসি)অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বর্তমানে এ বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।



