একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বার্মিংহামে কর্মসূচি গ্রহণ

একুশ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচী ঘোষণা করা হয়।
বার্মিংহামের স্মলহীথের মিঠাই ঘরে বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাইন চৌধুরী সুমনের পরিচালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন সদস্য ও স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে, লিখিত বক্তব্য পড়েন, সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুর রহমান চৌধুরী। এসময় তিনি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের নানা কর্মসূচীতে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি কামনা করেন। সম্মেলনে জানানো হয় ২০ ফ্রেব্রুয়ারী রাত ১০টা ৩০ মিনিটে মহান শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এরপর রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পন করা হবে।এতে বার্মিংহামের লর্ড মেয়র,বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাইকমিশনারসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।



