
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তৈরি ব্যানারের ১৯৫২ সালের ভাষা শহীদদের পরিবর্তে মহান একাত্তরের শহীদ সাত বীরশ্রেষ্ঠর ছবি ব্যবহার করা হয়েছে।
ব্যানারের এই ছবিটি ফেসবুকে ভাইরাল হলে, সমালোচনার মুখে ব্যানারটি সরিয়ে নেয়া হয়। রাজধানীর রমনা জোন এলাকায় ভুল ছবি ব্যবহার করে ব্যানারটি কীভাবে টাঙানো হয়েছিল। তবে বিষয়টি খতিয়ে দেখছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওই ব্যানারটির ওপরে লেখা আছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০। তার নিচে স্বাধীনতা যুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠর ছবি। আর ছবির নিচে লেখা- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তার নিচে ব্লক অক্ষরে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ব্যানারের ওপরের ডান কোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশে ওপরে ও নিচে ডিএমপির দুটি লোগোও আছে।



