বিশ্ববাংলা
ভেনিসে রং তুলির ছোঁয়ায় বাংলার ইতিহাস ঐতিহ্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, ইতালীর ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির আগামী প্রজন্মের শিক্ষার্থীরা।
ভাষার জন্য প্রাণ দিয়েছেন, রফিক, জব্বার, বরকতসহ আরও অনেকে। এমন ইতিহাস বিশ্বের ইতিহাসে বিরল। ভাষা শহীদদের এই গৌরবগাথা ইতিহাস আগামী প্রজন্মর মাঝে গেথে দিতে, ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতার।
এদিকে, শিশু কিশোররা এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দিত। এ ধরনের আয়োজনের প্রশংসাও করেছেন অনেকেই।
প্রতিযোগীরা রং তুলির ছোঁয়ায় বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন তাদের আঁকায়। শেষে সকল প্রতিযোগী ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
শাওন আহমেদ, ইতালী ব্যুরো চীফ



