
গ্লোবাল টেররিজম ইনডেক্সে সন্ত্রাসবাদের ঝুঁকিতে ছয় ধাপ উন্নতি হয়ে এক বছরে ২৫ থেকে ৩১ নম্বরে এসেছে বাংলাদেশ। এ অবস্থায়, ঝুঁকির দিক থেকে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্থানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ অনেক সুরক্ষিত রয়েছে বলে দাবি করেছেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে উগ্রবাদ রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা জানান তিনি। এসময় জঙ্গিবাদ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা এবং রাষ্ট্রের করণীয় বিভিন্ন দিক নিয়েও কথা বলেন, সিনিয়র গণমাধ্যম ব্যক্তিত্বরা।
এ সময়, জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ ৩১তম অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদের হুমকিতে ইউএসএসহ বিশ্বের অনেক উন্নত দেশ বাংলাদেশের চেয়ে বেশি হুমকিতে রয়েছে।
এছাড়া, জঙ্গিবাদ মোকাবিলায় দেশের মিডিয়াগুলোকে সতর্কভাবে সংবাদ পরিবেশনেরও আহ্বান জানান, সিটিটিসি প্রধান।
মাসুদ সুমন, বাংলাটিভি



