দেশবাংলা
টঙ্গীতে আগুন : ৬ ইউনিটের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

গাজীপুরের টঙ্গীতে শনিবার দুপুর ১২টায় টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ঘন্টা যাবত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



