প্যারিসে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে একুশে উদযাপন পরিষদ আয়োজিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্থানীয় শিল্পীরা একুশের গান ও কবিতা আবৃত্তি করেন।
শহীদ মিনারে প্রথমে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক এক করে শ্রদ্ধা নিবেদন করেন, ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শেকড়ের সন্ধান, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স, ইপিএস বাংলা, বাংলাদেশ সার্বজনীন পুজা পরিষদসহ বিভিন্ন সংগঠন।
বক্তব্য রাখেন,রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, যুগ্ম-সম্পাদক ফয়সাল উদ্দিন, ফ্রান্স মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলাল আহমেদসহ অন্যান্যরা।
রাসেল আহমেদ, ফ্রান্স প্রতিনিধি



