
জরুরি প্রয়োজন ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে কাউকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।
রোববার সকালে, নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, খুব জরুরী প্রয়োজনে কাউকে ভ্রমণ করতে হলে, অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে।
এসময় দেশে এখনো করোনায় কেউ আক্রান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, সংক্রমণ হলেও তা মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে।
এদিকে, চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের মূল ভূখন্ডে ২ হাজার ৪৪১ ও চীনের বাইরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
হুবেই কর্তৃপক্ষ জানায়, শনিবার ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩০ জন।



