করোনাভাইরাস এবার দক্ষিণ কোরিয়ায়

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের মূল ভূখন্ডে ২ হাজার ৪৪১ ও চীনের বাইরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
হুবেই কর্তৃপক্ষ জানায়, শনিবার ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩০ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগী এখন সাড়ে ৭৮ হাজারের বেশি। চীনের পরই প্রাণঘাতী ভাইরাসের সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশত ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আর নতুন করে মৃত্যু হয়েছে আরো একজনের।
দেশটিতে এই নিয়ে চারজন করোনায় মারা গেছেন। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাইরে প্রাণঘাতি ভাইরাসে সবচেয়ে বেশি মারা গেছে ইরানে। সে দেশ থেকে নিজেদের ৭০০ নাগরিক ফিরিয়ে নিচ্ছে কুয়েত।
অন্যদিকে ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির পাদুয়া ও লোমবার্ডি শহরে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট মৃতের সংখ্যা চারজন।



