
ফুটবল মানেই বাংলা টিভি। বাংলা টিভি মানেই ফুটবল। যেখানেই ফুটবল খেলা সেখানেই পৌঁছে যাচ্ছে বাংলা টিভির চোখ। সেটা জাতীয়, আন্তর্জাতিক কিংবা মফস্বল পর্যায়ে হোক।
রোববার সন্ধ্যায় রাজধানীর সিদ্বেশরীতে বাংলা টিভি ভবনে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে বাংলা টিভির প্ল্যানিং এডিটর এইচ এম সাগর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খেলা-ধূলা আমাদের দেশকে বিশ্বের দরবারে পরিচিত করছে। মাথা উচু করে দাড়াবার শক্ত অবস্থান তৈরি করছে। তাই খেলা-ধূলাকে আরো একধাপ এগিয়ে নিতে ও তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে বদ্ধপরিকর বাংলা টিভির পরিবার।
এ সময় ডিজিটাল মার্কেটিং টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাটিভির বড় সম্ভাবনার দ্বার উম্মোচিত হলো এবং এই বৈশ্বিক অর্জন সবার পরিশ্রমের ফসল। এমন অর্জনের মধ্য দিয়ে বাংলাটিভির ভবিষ্যত পথচলা আরো সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক।



