বিশ্ববাংলা
দাম্মামে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামে মোহাম্মদ আলম নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামের বাসিন্দা তিনি।
গত বিশ বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, এ রেমিটেন্স যোদ্ধা। তিনি দাম্মাম আল হারেজ মার্কেটে ফার্নিচারের ব্যবসা করতেন।
প্রতিদিনের মত দুপুরের খাবারের পরপরই, নিজ রুমে গত শনিবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করার পর, হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মৃতদেহ দাম্মাম সেন্ট্রাল হসপিটালের মর্গে রাখা হয়েছে।



