বিশ্ববাংলা
লেবাননে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

লেবাননে স্ট্রোক করে আব্দুল জব্বার নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত রোববার বৈরুতের রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জীবিকার তাগিদে দীর্ঘ ১০ বছর আগে আব্দুল জব্বার ইকুলাইন নামে একটি ক্লিনিং কোম্পানীর ভিসায় লেবাননে যান।
গত শনিবার নিজ কক্ষে স্ট্রোক করলে, সহকর্মীরা তাঁকে দ্রুত বৈরুতের শহীদ রফিক হারিরি হাসপাতালে ভর্তির পর মারা যান তিনি। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। জব্বারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নলগুড়িয়া গ্রামে।
তার পিতার নাম আব্দুল বারেক। জব্বারের মৃত্যুসংবাদে পরিবারসহ নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৈরুত দূতাবাস জানিয়েছে, শীগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা শেষে, তাঁর মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



