
মঙ্গলবার সকালে পিলখানা হত্যায় শহীদদের কবরে পুস্পমাল্য অর্পন করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন বিএনপি নেতারা। এসময় বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যার নিরপেক্ষ তদন্ত করে পুনঃবিচারের উদ্যোগ নেয়া হবে বলে মন্তব্য করেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল আরও বলেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনা বাহিনীর মনোবলকে ভেঙে দিতেই এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা বলেছে, এই বিচার সুষ্ঠ হয়নি।
এদিকে, সেনাবাহিনী থেকে ওই সময়ে যে তদন্ত কমিটি করা হয়েছিলো তার পূর্ণাঙ্গ প্রতিবেদনও প্রকাশ করা হয়নি। এছাড়া, আমরাও মনে করি, এই বিচার সুষ্ঠু হয়নি। তাই আমরা ক্ষমতা যাওয়ার সুযোগ পেলে অবশ্যই এর নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচারের উদ্যোগ নেবো।



