
গ্রেপ্তারের পর পাপিয়ার মোবাইল ফোন জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে বেরিয়ে এসেছে অনেক গোপনীয় তথ্য পাশাপাশি অনেক ভিআইপির সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পেয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাটি। এই কল লিস্ট মোবাইল অপারেটরদের কাছ থেকে আনা হয়েছে।
এ বিষয়ে জানা গেছে, পাপিয়ার মোবাইলে ১১ মন্ত্রীর মোবাইল নাম্বার পাওয়া গেছে। এই মোবাইল নাম্বারে পাপিয়া গ্রেপ্তার হওয়ার আগের দিন পর্যন্ত বিভিন্ন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এছাড়াও পাপিয়ার মোবাইলে ৩৩ এমপির তালিকা পাওয়া গেছে। যাদের সঙ্গে পাপিয়া নিয়মিত যোগাযোগ করতো বলে জানা যায়।
যাদের সঙ্গে পাপিয়ার যোগাযোগ ছিলো, যাদের সঙ্গে নিয়মিত কথা বলতেন, তাদের ব্যাপারে তথ্য বের করা হবে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, বহুল আলোচিত নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে গত শনিবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার তাকে আদালতে তোলা হলে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।



