করোনায় ইরানে ৫০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের কোম শহরে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা তার চেয়ে চারগুণ বেশি বলে জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আরো জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ইরান সরকারিভাবি গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দুজনের মৃত্যুর কথা জানায়। চীনের হুবেই প্রদেশের উহান শহরে থেকে গত বছরের শেষদিকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে যা এখন বিস্তার লাভ করেছে বিশ্বের অন্তত ২৯টি দেশে।
আহমাদ আমিরাবাদি ফারাহানি নামে কোম শহরের এক কর্মকর্তা ইলনাকে বলেছেন, শহরে আড়াই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইন (একাকি নির্জন স্থানে) করে রাখা হয়েছে। ইরানের ওই শহর শিয়া মতাবলম্বীদের জন্য কোম হলো পবিত্র শহর।
এদিকে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে চীনে আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন ২ হাজার ৫৯২ জন। এছাড়া ৭৭ হাজার ১৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বিশ্বের ২৯টি দেশে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে।
এসব দেশে ৩৩ (মতান্তরে ৭১) জনের মৃত্যু ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও প্রায় ২ হাজার ২৮৪ জন।



