বিশ্ববাংলা
জর্ডান দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নাহিদা সোবহান

জর্ডান দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন, নাহিদা সোবহান। তিনি প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন।
নাহিদা সোবহানকে বাংলাদেশ দূতাবাস আম্মানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি জর্ডানে কর্মরত প্রবাসীদের যেকোন প্রয়োজনে দূতাবাসের সেবা গ্রহন করতে আহবান জানান তিনি।
জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে আম্মানস্থ বাংলাদেশ দূতাবাস দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। জর্ডানে কর্মরত প্রবাসীদের আশ্বস্ত করেছেন, যেকোন সমস্যা ও প্রয়োজনে দূতাবাসে এলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।



