বাংলাদেশে প্রথমবারের মতো মেডিকেল রোবট

বাংলাদেশে প্রথমবারের মতো মেডিকেল রোবট বানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচ শিক্ষার্থী। রোবটির নাম ‘মিস্টার ইলেক্ট্রো মেডিকেল’। এটি করোনা ভাইরাস সনাক্তকরণ, মানুষের শরীরের তাপমাত্রা, হার্টবিট, অক্সিজেনের পরিমাণ ও রক্তচাপ পরিমাপসহ, নানা রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে সক্ষম।
এছাড়া চলাফেরা করার পাশাপাশি, সালাম দিয়ে নিজের নাম, দেশের নাম, জাতির জনকের নাম ও প্রধানমন্ত্রীর নাম বলতে পারে।
ব্রাহ্মণবাড়িয়ার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রোমেডিকেল টেকনোলজি বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান, আনাসুর রহমান, মীর আমিন, মেহেদী হাসান ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোন্নাফ মাত্র ১৫ দিনে ‘মিস্টার ইলেক্ট্রোমেডিকেল’ রোবটটি তৈরী করেছেন। এ কাজে তাদের সহযোগিতা করেছেন এই বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর আবুল কাশেম।
প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে রোবটটির ব্যায় বহন করেছেন শিক্ষার্থী ও ইন্সটিটিউট কর্তৃপক্ষ। টানা ১৫ দিনের পরিশ্রমে রোবটটি পরিপূর্ণ করে ইন্সটিটিউট কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন মিঃ ইলেকট্রো মেডিকেলকে। পর্যাপ্ত সহযোগীতা পেলে এটিকে আরও বেশী উন্নত ও গতিশীল করা যাবে বলে জানায় শিক্ষার্থীরা।
সরকারীভাবে সহায়তা পেলে এটিকে বানজ্যিকভাবে রুপদানের পাশাপাশি, চিকিৎসা বিজ্ঞানেও ভুমিকা রাখতে পারবে বলে জানান, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ।
রোবটটি নিয়ন্ত্রণে স্থাপন করা হয়েছে রেসবেরি পাই, আরডোইনো মেগা ও আরডোইনো ইউএনও। আর মানুষের স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার জন্য বেশকিছু ফিচার যুক্ত করা হয়েছে রোবটটিতে।
শামসুল ইসলাম, বিজয়নগর প্রতিনিধি



