মারা গেলেন হোসনি মোবারক

৩০ বছর ধরে মিশরের ক্ষমতায় থাকা দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারাক মারা গেছেন। ৯১ বছর বয়সে অসুস্থ অবস্থায় কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ২৫ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার জানিয়েছে।
এর আগে, গেল জানুয়ারিতে তার বড় ছেলে আলা এক টুইটার বার্তায় জানিয়েছিলেন, হোসনি মুবারাককে কয়েকটি বড় ধরনের সার্জারির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ১৯৮১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মিশরের রাষ্ট্রক্ষমতায় ছিলেন হোসনি মুবারাক। ২০১১ সালে সরকারবিরোধী এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন।
তাকে আটক করে ২০১৭ সাল পর্যন্ত জেলে বন্দি করে রাখা হয়। ২০১৭ সালের পর তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। হোসনি মুবারাকের শাসনামলে মিশরে দুর্নীতি, পুলিশি আক্রমণ, রাজনৈতিক দমন পীড়ন এবং অর্থনৈতিক সঙ্কট অত্যন্ত প্রকট ছিল।
এছাড়াও, ২০১২ সালে ২৩৯ জন সরকারবিরোধী আন্দোলনকারিকে হত্যার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।



