
পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিএনপির সম্পৃক্ত ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে অপরাধ করতে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
সকালে জাতীয় যাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করলে বিএনপি নিজেদের জালে নিজেরাই ধরা পড়বে।
বিগত কোন সরকার শেখ হাসিনার মত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসেনি দাবি করে কাদের বলেন, অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না।
এ সময় জীবন গঠনে বঙ্গবন্ধুর পরিবারকে অনুকরণ করতে শিশু কিশোরদের প্রতি আহবান জানান এই আওয়ামী লীগ নেতা।



