
ডায়াবেটিস চিকিৎসায় সরকার সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজামান আহমেদ। শুক্রবার সকালে ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় যোগ দেন মন্ত্রী। এসময় নিয়মিত ইনসুলিন নিলে ডায়াবেটিস রোগীদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন সম্ভব বলে জানালেন, বক্তারা।
ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সকালে, রাজধানীর বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। এতে যোগ দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজামান আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ে ভয়ের কোন কারণ নেই। এ রোগে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে চললে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা অসম্ভব নয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, চিকিৎসা সেবার মান রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে ১২ জন আদর্শ ডায়াবেটিস রোগীকে সম্মাননা দেয়া হয়।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



