আন্তর্জাতিকএশিয়া
দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে, দিল্লির দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উত্তর–পূর্ব দিল্লির উপদ্রুত এলাকাগুলোর সব জায়গায় এখনও পুলিশ পৌঁছাতে পারেনি।
সেখানে ইট, ছুরি, গুলি ও লাঠি–রডের আঘতে গুরুতর আহত ৪৬ জন ব্যক্তি এখনো বিপদমুক্ত নন। এছাড়া মুস্তাফাবাদ থেকে অ্যাসিডে আক্রান্ত ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কেউ কেউ পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন।
এ বিষয়ে দ্যা হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে আধাসামরিক বাহিনীর ৭০টি কোম্পানির একশ’ জন করে, মোট ৭ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।
দিল্লি পুলিশের নিয়ন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ৫১৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্তের স্বার্থে এ সংখ্যা আরো বাড়বে।



