দেশবাংলা
থেরাপি নেয়ার সময় বিছানায় আগুন লেগে নারীর মৃত্যু

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাঁশবাড়ি এলাকায় নিজ বাসায় বৈদ্যুতিক মেশিনে থেরাপি নেয়ার সময় বিছানায় আগুন লেগে মাবিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। পরে সেখান থেকে দগ্ধ মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম জানান, মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেয়ার সময় শর্ট সার্কিট থেকে বিছানায় আগুন লেগে যায়। আগুন দেখে বাসার সবাই ঘর থেকে বেরিয়ে যান।



