বিশ্ববাংলা
২৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ভারতীয় বিমান

চীনের উহানে করোনাভাইরাসের কারণে আটকে পড়া ২৩ বাংলাদেশি নাগরিককে ভারতের বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারতের বিশেষ ফ্লাইটে ২৩ বাংলাদেশিকে চীনের উহান থেকে ফেরত আনা হয়েছে। দিল্লিতে উড়োজাহাজটি অবতরণ করেছে। দূতাবাসের ফেইসবুক পোষ্টে আরও বলা হয়, উড়োজাহাজটিতে ৭৬ জন ভারতীয় নাগরিকও ছিলেন।
তাদের দিল্লির শহরতলিতে কোয়ারেন্টাইনে বিশেষ ব্যবস্থায় রাখা হবে বলে, ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়।



