বিশ্ববাংলা
কুয়েতে আমিরী ক্ষমায় ২৩৯ কারাবন্দির মুক্তি

২৫ ফেব্রুয়ারি কুয়েতের ৫৯তম জাতীয় দিবস ও ২৬ ফেব্রুয়ারী ২৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে, দেশটির সরকার ঘোষিত আমিরী ক্ষমার অন্তর্ভুক্ত, ৮৩৯ জন কারাবন্দির মধ্যে, ২৩৯ জনকে মুক্তি দেয়া হয়েছে।
কুয়েতের স্থানীয় দৈনিক আরব টাইমসে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়, যেসব কারাবন্দি তাদের কারাবাসের এক-চতুর্থাংশ সময় অতিবাহিত করেছেন, তারা ইতোমধ্যে মুক্তি পেয়েছেন। বাকিরা কারামুক্তির অপেক্ষায় রয়েছেন।
৩৩ জন নারীও রয়েছেন ক্ষমার আওতায়। কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকায়, ক্ষমায় অন্তর্ভুক্ত বাংলাদেশিদের সংখ্যা জানা যায়নি।
আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি



