বিশ্ববাংলা
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোঃ ইয়ামিন নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। জীবিকার তাগিদে মাত্র দেড় মাস আগে সৌদি আরবে যান ইয়ামিন।
কাজের খোঁজে নাজরান থেকে রিয়াদে যাওয়ার পথে আল বিশা এলাকায়, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। বর্তমানে ইয়ামি্নের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
তার বাড়ি লক্ষীপুর জেলার, রায়পুর উপজেলার দক্ষিণ গাইয়ার চরে। তার পিতার নাম আবুল বাশার। ইয়ামিনের মরদেহ দেশে পাঠাতে দূতাবাস, বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছে তার পরিবার।



