বিশ্ববাংলা
ইরাকে কর্মরত অবস্থায় বাংলাদেশির মৃত্যু

ইরাকে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা তার কর্মস্থলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। তার নাম মোহাম্মদ ছগির উদ্দিন।
মোহাম্মদ ছগির উদ্দিন এর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার, বিজয়নগর থানার, কাঞ্চনপুর গ্রামের বলে নিশ্চিত হওয়া গিয়াছে। বর্তমানে ছগির উদ্দিন এর মরদেহ বাগদাদের হসপিটাল “মদিনা তপতরের” হিমঘরে রাখা হয়েছে।
বাংলাদেশ ইরাক প্রবাসী কল্যান সংগঠনের মাধ্যমে লাশটি দেশে পাঠানোর জন্য সকল প্রক্রিয়া দুই তিন দিনের মধ্যে শেষ করে এই মাসের ১৫-২০ তারিখের মধ্যে লাশটি বাংলাদেশ এ পৌছাবে ইনশাআল্লাহ।



