আওয়ামী লীগরাজনীতি
সামান্য মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না

বিদ্যুৎ-পানির সামান্য মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ধানমণ্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময়, সামনের মৌসুমে যাতে পানির হাহাকার সৃষ্টি না হয় সেজন্য সামান্য মূল্য বৃদ্ধি করা হয়েছে জানিয়ে সামান্য এ দাম বৃদ্ধি মেনে নিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
কাদের আরও বলেন, খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির আদালতের বিরুদ্ধে বিক্ষোভের ডাক খুবই দুঃখজনক বলে মন্তব্যও করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



