
বিএনপিকে গণতান্ত্রিক সুযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
এসময় তিনি বলেন, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তারই ধারাবাহিকতায় তারা বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় না, মানববন্ধন করারও স্পেস দেয় না। জনগণের আকাঙ্ক্ষা দমিয়ে রেখে রাষ্ট্র পরিচালনা করতে চায় এ সরকার।
এছাড়াও, সরকার পরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করে অসুস্থ খালেদা জিয়াকে আটকে রেখেছে বলে অভিযোগ করেন, বিএনপি মহাচিব।



