রাজিবপুরে ১০ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবার বিশাল এক ইয়াবার চালানসহ সোলায়মান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার ব্যাগ থেকে ১০ হাজার ৪৯০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার দুপর ১ টার দিকে উপজলার স্লুইসগেট নামক ডিসি রোডে রাজিবপুর থানার ওসি তদন্ত নয়ন দাসে’র নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ হাজার ৪৯০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীতে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। ইয়াবা সহ আটকৃত সোলায়মানের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের হাতির পাড়া গ্রামের আবুল কাশেম এর পুত্র।
এবিষয় রাজিবপুর থানার ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার সত্যতা স্বীকার করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত সোলায়মান রৌমারী থেকে ইয়াবার চালান নিয় অটোরিক্সা যোগে যাওয়ার সময় তাকে তল্লাশি করলে তার ব্যাগ থেকে ১০ হাজার ৪৯০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তার বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ইয়াবার চালান আটকের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (রৌমারী-রাজিবপুর) সার্কেল মাহফুজুর রহমান।
রাজিবপুর থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই এলাকাগুলো মাদক মুক্ত করতে পুলিশ তৎপর আছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদক ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ করা হচ্ছ। মাদক সংক্রান্ত বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি



