দেশবাংলা
ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ

ভারতে মুসলমানদের ওপর সহিংস হামলা, অগ্নিসংযোগ ও হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা ও যুব সেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা ভারতে মুসলিম হত্যা, মসজিদে অগ্নিসংযোগসহ, মুসলমানদের বাড়িঘরে হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে বয়কটের পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনেরও আহ্বান জানান তারা।
এদিকে, ভারতে মুসলিমদের নির্যাতন, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে, ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, আল-আমিন মোজাহিদী, মুফতি মাইন উদ্দিন ফুলপরী ও আল্লামা হারুনুর রশিদ রেজভীসহ অন্যরা।



