খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে, শনিবার সকালে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ে।
এসময়, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক এডভোকেট নাফিজুর রহমান পলাশসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এদিকে, খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন, শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ অন্যরা বক্তব্য রাখেন।
অপরদিকে, সিলেটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, সিলেট জেলা ও মহানগর বিএনপি। এছাড়াও বেশ কয়েকটি জেলায় একই দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।



