ইসরাইলে আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশি শিব শংকর

ইসরাইলের আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের পতাকা হাতে অংশ নিয়েছেন, প্রবাসী বাংলাদেশি সৌখিন দৌড়বিদ শিব শংকর পাল।
ইসরাইলের তেল আবিবে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বল্প ও দূরপাল্লার ম্যারাথন প্রতিযোগিতায় প্রথমবারের মত, নিজের দুই পুত্র ম্যাক্সি ও দিব্যকে নিয়ে আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নেন, শিব শংকর।
ইসরাইলের রাজধানী তেল আবিবের উত্তর কনভেনশন সেন্টার থেকে শুরু হওয়া প্রায় ৪৩ কিলোমিটার দুরত্বের এই ম্যারাথন শেষ করতে এই দৌড়বিদ ৩ ঘন্টা ৪০ মিনিট সময় নিয়েছেন। ম্যারাথনটি গত শুক্রবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানসহ, ভূমধ্যসাগরের পাড় ঘেঁষে সেদেশের সর্বোচ্চ ভবন আজিরিয়েলি ঘুরে, গানি ইহোসুয়া পার্কে গিয়ে শেষ হয়।
এখন পর্যন্ত ১১১ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া শিব শংকর, একমাত্র বাংলাদেশী হিসেবে ইসরাইলে দেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। বর্তমানে জার্মানির মিউনিখে বসবাস করছেন তিনি।



