আওয়ামী লীগরাজনীতি
প্রবাসীদের দেশে না ফেরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার এখনো কিছু নেই, ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে উদ্যোগে টাঙ্গাইল জেলার পরিবার পরিকল্পনা বিভাগকে ডিজিটালাইজড করার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিগত দিনে বাংলাদেশ যেমন ডেঙ্গুসহ সকল দূর্যোগ মোকাবেলা করেছে এবারও করোনাভাইরাস মোকাবেলায় দেশ প্রস্তুত রয়েছে এবং প্রস্তুতের মাত্রা উপজেলা পর্যন্ত বিস্তৃস্ত রয়েছে।
এছাড়া বিদেশে যারা বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে তাদের এই মুহুর্তে দেশে না আসারও পরামর্শ দেন তিনি। ভাইরাসের ব্যাপারে দেশের সকল নাগরিকদের সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।



