দেশবাংলা

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার গুডুম্বা চাত্রা গ্রামের পুকুর পাড়ের একটি জঙ্গল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি জঙ্গলের ভেতর গাছের ডালে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে, স্বামী শাহিন ইসলাম ও স্ত্রী আশাতুল বেগম দম্পতি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button