
গরম এলেই করোনাভাইরাসের সংক্রমনের শঙ্কা কমে যাবে এমন ভাবার কোন কারণ নেই বলে জানালেন, জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া আছে বলেও জানান তিনি।
সোমবার সকালে রাজধানীর রোগতত্ত্ব বিভাগ (আইইডিসিআর) এ করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় অন্য কোন সমস্যা না থাকলে করোনাভাইরাসে আক্রান্ত হলেও আতঙ্কিত হবার কিছু নেই বলে জানালেন, চিকিৎসকরা।
সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাস চিকিৎসায় ভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত কোন সুসংবাদ পাওয়া যায়নি। তবে বাংলাদেশে এ ভাইরাস প্রতিরোধে সরকার সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে।
আর শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থদের করোনাভাইরাসে আক্রান্ত হলেও আতঙ্কিত হবার কিছু নেই বলে জানান বিএসএমএমইউ এর চিকিৎসক। এছাড়াও হাঁচি কাশির সময় কমপক্ষে নির্দিষ্ট দূরত্বে থাকাসহ দেশের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
চীনের করোনা ভাইরাস কোভিড-১৯, অ্যান্টার্কটিকা বাদে ছড়িয়ে পড়েছে সব মহাদেশে। এখন পর্যন্ত বিশ্বের ৫৬টি দেশে ধরা পড়েছে এ ভাইরাস। ভয়াবহ আকার ধারণ করা এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ৮৯ হাজারেরও বেশি
মাসুদ সুমন, বাংলা টিভি



