
আওয়ামী লীগ সরকার সবদিক থেকেই অত্যাচারী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ ও পানির মুল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানব বন্ধনে এ মন্তব্য করেন তিনি। এ সময় সরকার জনগনের ওপর দ্রব্যমুল্যের বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন ফারুক।
দাম বৃদ্ধি না করে বিদ্যুত খাতে দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে আন্দোলনে নামবে বিএনপি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন, জয়নাল আবেদিন ফারুক।



