দেশবাংলা

মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ

ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গনে, এ সমাবেশের আয়োজন করা হয়। পরে সমাবেশ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।

মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী’র সভাপতিত্বে, এতে বক্তব্য রাখেন, রায়পুর টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, জামেয়া আরাবিয়ার মুহতামিম মুফতি হাবিবুর রহমান, নূরুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলালসহ অন্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button